নাগরিকদের 'সংগঠন ও সমিতি করার স্বাধীনতা' দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩৮ নম্বর
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩৮ নম্বর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সংগঠনের স্বাধীনতা:
- বাংলাদেশের সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদে 'সংগঠন ও সমিতি করার স্বাধীনতা' বা 'সংগঠনের স্বাধীনতা' বর্ণিত হয়েছে। - এই অনুচ্ছেদটি সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত।
- এই অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি নাগরিকের যে কোনো রাজনৈতিক দল, ক্লাব, ট্রেড ইউনিয়ন, সমবায় সমিতি বা অন্যান্য সামাজিক সংঘ গঠন করার মৌলিক অধিকার রয়েছে।
- তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িকতা, বৈষম্য সৃষ্টি, জঙ্গিবাদ ও সন্ত্রাস এবং সংবিধান পরিপন্থী উদ্দেশ্যে কোনো সংগঠন তৈরি করতে পারবেন না।
⇒ অনুচ্ছেদ ৩৮: সংগঠনের স্বাধীনতা
জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে:
তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করিবার কিংবা উহার সদস্য হইবার অধিকার থাকিবে না, যদি-
(ক) উহা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয়;
(খ) উহা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করিবার উদ্দেশ্যে গঠিত হয়;
(গ) উহা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গী কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়; বা
(ঘ) উহার গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়।
অন্যদিকে,
অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা।
অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
অনুচ্ছেদ ৪০: পেশা বা বৃত্তির স্বাধীনতা।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন