মূল বিষয়বস্তুতে যান

ওয়াকিটকিতে কোন প্রযুক্তির মাধ্যমে ডেটা ট্রান্সমিশন করা হয়?

সঠিক উত্তর

হাফ ডুপ্লেক্স

সঠিক উত্তর: হাফ ডুপ্লেক্স

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ওয়াকিটকিতে হাফ ডুপ্লেক্স প্রযুক্তির মাধ্যমে ডেটা ট্রান্সমিশন করা হয়। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে একসাথে দুইজন কথা বলতে পারে না; একজন কথা বললে অন্যজনকে শুনতে হয় এবং পালাক্রমে কথা বলতে হয়। এটি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে অডিও ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়। ওয়াকিটকির ব্যবহারকারীরা “push-to-talk” (PTT) বোতাম চাপলে তাদের ভয়েস ট্রান্সমিট হয়, এবং বোতাম ছাড়লে তারা অন্য পক্ষের ভয়েস রিসিভ করতে পারে। এই কারণে, হাফ ডুপ্লেক্স ব্যবস্থায় ডেটা একই সময়ে দু'দিক থেকে যাওয়া বা আসা সম্ভব নয়। সাশ্রয়ী ও সহজলভ্য হওয়ায় এটি বিভিন্ন নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয়।


• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়।
যথা-
১। সিমপ্লেক্স (Simplex),
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex) I

• সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- যেমন - রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

• হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব না।
যেমন- ওয়াকি টকি।

• ফুল-ডুপ্লেক্স:
- ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
যেমন- টেলিফোন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সিমপ্লেক্স
  2. ট্রিপ্লেক্স
  3. হাফ ডুপ্লেক্স সঠিক
  4. ফুল ডুপ্লেক্স

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল