- রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা নির্দিষ্ট আদর্শ বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। - গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো রাজনৈতিক দলের উপস্থিতি। - রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য বা কাজ হলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা। এছাড়া অন্যান্য কার্যাবলীর মধ্যে রয়েছে: - নেতৃত্ব তৈরি - দলীয় কর্মসূচি পালন করা - জনমত গঠন - রাজনৈতিক শিক্ষাদান - গঠনমূলক বিরোধিতা করা - সামাজিক ঐক্য প্রতিষ্ঠা প্রভৃতি। (তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)