'মবোক্রেসি' মূলত কোন ধরনের শাসন ব্যবস্থার একটি নেতিবাচক রূপ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: গণতন্ত্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: গণতন্ত্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
মবোক্রেসি (Mobocracy):
- মবোক্রেসি মূলত গণতন্ত্র (Democracy)-এর একটি চরম নেতিবাচক রূপ।
- গণতন্ত্রে যেখানে আইনের শাসন ও জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রব্যবস্থা বোঝায়, মবক্রাসি বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে আইন বা নিয়মের তোয়াক্কা না করে উত্তেজিত জনতা বা উচ্ছৃঙ্খল ভিড় রাষ্ট্রীয় বা সামাজিক সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োগে আধিপত্য বিস্তার করে।
• আধুনিক গণতন্ত্রকে অ্যারিস্টটলের ধারণায় অনেক চিন্তাবিদ প্রকৃতপক্ষে পলিটি বা বহুজনের কল্যাণমুখী শাসনব্যবস্থা হিসেবে দেখেন। গণতন্ত্রের বিকৃত রূপ হিসেবে অক্লোক্রেসি বা উচ্ছৃঙ্খল জনতার শাসনের ধারণা ব্যবহৃত হয়।
- প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তাঁর বিখ্যাত Politics গ্রন্থে শাসনব্যবস্থাকে শাসকের সংখ্যা এবং শাসনের উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণিবিন্যাস করেন। তিনি রাজতন্ত্রের বিকৃত রূপকে অত্যাচারী শাসন (tyranny), অভিজাততন্ত্রের বিকৃত রূপকে ধনিকতন্ত্র (oligarchy) এবং সাংবিধানিক শাসনব্যবস্থার (polity) বিকৃত রূপকে গণতন্ত্র (democracy) হিসেবে উল্লেখ করেন।
- পরবর্তীকালে গ্রিক ইতিহাসবিদ পলিবিয়াস তার ‘Rotation of the Polities’ ধারণায় গণতন্ত্র যখন আইনশৃঙ্খলা, সংযম ও ন্যায়বোধ হারিয়ে উচ্ছৃঙ্খল জনতার নিয়ন্ত্রণে চলে যায়, তখন সেই অবস্থাকে ‘মব রুল’ (ochlocracy) হিসেবে ব্যাখ্যা করেন।
উৎস:
Merriam-Webster Dictionary.
Rotation of the Polities.
বাংলাদেশ সংবাদ সংস্থা।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন