মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেটের আয়ের উৎস কোনটি?

সঠিক উত্তর

অনুন্নয়ন বাজেটের উদ্বৃত্ত

সঠিক উত্তর: অনুন্নয়ন বাজেটের উদ্বৃত্ত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেটের আয়ের উৎস অনুন্নয়ন বাজেটের উদ্বৃত্ত।

• বাংলাদেশ সরকারের বাজেট:

- বাংলাদেশের আর্থিক বছর জুলাই-জুন।
- সাধারণত জুন মাসে মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে পরবর্তী বছরের খসড়া বাজেট উপস্থাপন করেন, যা আলোচনা, সমালোচনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংযোজন ও বিয়োজনের পর উক্ত মাসেই মহান সংসদে চূড়ান্তভাবে গৃহীত হয়।

⇒ আমাদের দেশে বাজেটকে সাধারণত দুই ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয়। যথা-
১) অ-উন্নয়ন বাজেট বা চলতি বাজেট বা রাজস্ব বাজেট।
২) উন্নয়ন বাজেট বা মূলধন বাজেট।

• অ-উন্নয়ন বাজেট:
- বাজেটের যে অংশে সরকারের দৈনন্দিন বা চিরাচরিত আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাতসমূহ সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত নয়, তাকে অ-উন্নয়ন বাজেট বলে।
- এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশ রক্ষা এবং দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা।
• অ-উন্নয়ন বাজেট আয়ের উৎসসমূহ
- কর থেকে আয়, আয় ও মুনাফার উপর কর, মূল্য সংযোজন কর (VAT), আমদানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, ভূমি রাজস্ব, যানবাহন কর, স্ট্যাম্প বিক্রয়, নন-জুডিশিয়াল মাদক শুল্ক, অন্যান্য কর ও শুল্ক।

• উন্নয়ন বাজেট (Development Budget)
- বাজেটের যে অংশে উন্নয়নমূলক কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব দেখানো হয়, তাকে উন্নয়নমূলক বা মূলধন বাজেট বলে।
- উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন।

⇒ উন্নয়ন বাজেট আয়ের উৎসসমূহ
• অভ্যন্তরীণ উৎস :
- অ-উন্নয়ন বাজেটের উদ্বৃত্ত
- অতিরিক্ত কর ধার্যের মাধ্যমে আয়
- অভ্যন্তরীণ ব্যাংকিং-ব্যবস্থা হতে ঋণ
- বন্ডের মাধ্যমে ঋণ
•বৈদেশিক উৎস:
- বৈদেশিক সাহায্য,
- বৈদেশিক ঋণ,

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মূল্য সংযোজন কর
  2. অনুন্নয়ন বাজেটের উদ্বৃত্ত সঠিক
  3. আবগারি শুল্ক
  4. আয় ও মুনাফার ওপর কর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল