মূল বিষয়বস্তুতে যান

জোয়ার-ভাটা কী কারণে ঘটে?

সঠিক উত্তর

মহাকর্ষ ও কেন্দ্রাতিগ শক্তির প্রভাব

সঠিক উত্তর: মহাকর্ষ ও কেন্দ্রাতিগ শক্তির প্রভাব

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• জোয়ার-ভাটা:
- জোয়ার-ভাটা হলো সমুদ্রের পানির নিয়মিত ওঠানামা।
- এটি মূলত মহাকর্ষ শক্তি এবং কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে ঘটে।
- সমুদ্রের পানি নির্দিষ্ট সময় পরপর একই স্থানে ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলা হয়।
- সাধারণত পৃথিবীর একই স্থানে প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা সংঘটিত হয়।

- জোয়ার-ভাটার প্রধান কারণ হলো চন্দ্রের আকর্ষণ শক্তি।
- যদিও সূর্য আকারে অনেক বড়, তবুও পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব তুলনামূলকভাবে কম হওয়ায় চন্দ্রের আকর্ষণ প্রভাব বেশি পড়ে।
- ফলে জোয়ার-ভাটায় চন্দ্রের ভূমিকা সূর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

- জোয়ার-ভাটাকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়-

• প্রথমটি হলো মুখ্য জোয়ার, যা ঘটে পৃথিবীর সেই অংশে যা চন্দ্রের সবচেয়ে কাছাকাছি থাকে; সেখানে চন্দ্রের আকর্ষণে পানি ফুলে ওঠে।

• দ্বিতীয়টি হলো গৌণ জোয়ার, যা চাঁদের বিপরীত দিকে ঘটে এবং কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে পানি সেখানেও ফুলে ওঠে।

• তৃতীয়টি হলো ভরা কটাল বা তেজ কটাল, যা অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি করে।

• চতুর্থটি হলো মরা কটাল, যা চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করলে তাদের বিপরীত প্রভাবের কারণে দুর্বল জোয়ার সৃষ্টি করে।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মহাকর্ষ ও কেন্দ্রাতিগ শক্তির প্রভাব সঠিক
  2. সূর্যের আলো ও তাপ
  3. বায়ুর চাপ ও তাপমাত্রা
  4. পৃথিবীর ঘূর্ণনমাত্র

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল