মূল বিষয়বস্তুতে যান

কোন আবিষ্কারের মাধ্যমে ইলেকট্রনিক্স বিপ্লব শুরু হয়?

সঠিক উত্তর

ট্রানজিস্টর

সঠিক উত্তর: ট্রানজিস্টর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে ইলেকট্রনিক্স বিপ্লব শুরু হয়।

• ট্রানজিস্টর:
- দুটি অর্ধপরিবাহী ডায়ােডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়ােড তৈরি করা হলে তাকে ট্রানজিস্টর বলে।
- ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরির তিনজন গবেষক উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্ৰাটেইন ট্রানজিস্টর প্রথম তৈরি করেন।
- ট্রানজিস্টর আবিষ্কারের কারণে এই তিনজনকে ১৯৫৬ সালে নোবেল পুরষ্কার দেয়া হয়।
- ট্রানজিস্টর তৈরি করতে প্রয়ােজন সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম)।
- ট্রানজিস্টরের অপর নাম অর্ধপরিবাহী ট্রায়ােড।
- ট্রানজিস্টর ব্যবহৃত হয় বিবর্ধক ও সুইচ হিসেবে।
- ট্রানজিস্টর আকারে অনেক ছোট হওয়ায় বিদ্যুৎ খরচ কম হয়,কম্পিউটার গরম কম হয় এবং ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে।
• ট্রানজিস্টরের প্রধান অংশ তিনটি। যথা:
- এমিটার,
- কালেক্টর এবং
- বেস।

• গঠন ও প্রকৃতি অনুসারে ট্রানজিস্টর দুই প্রকার। যথা:
১. p-n-p ট্রানজিস্টর এবং
২. n-p-n ট্রানজিস্টর।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ভ্যাকুয়াম টিউব
  2. ডায়োড
  3. ট্রানজিস্টর সঠিক
  4. রেকটিফায়ার

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  3. 3

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  4. 4

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  5. 5

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল