চে গুয়েভারা মূলত কোন দেশের সফল বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কিউবান বিপ্লব
সঠিক উত্তর
সঠিক উত্তর: কিউবান বিপ্লব
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
চে গুয়েভারা:
- চে গুয়েভারা ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব।
- ১৯২৮ সালের ১৪ই জুন তিনি আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বন্ধু ও সহযোদ্ধা।
• চে গুয়েভারা মূলত কিউবার সফল বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
- কিউবার স্বৈরশাসক ফুলহেনসিও বাতিস্তা-এর বিরুদ্ধে ১৯৫৩ – ১৯৫৯ সালের দিকে কিউবান বিপ্লব সংঘটিত হয়।
- ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবান বিপ্লবের মাধ্যমে ফুলহেনসিও বাতিস্তার একনায়কতন্ত্র পতনে তিনি প্রধান গেরিলা নেতা ও সামরিক কৌশলবিদ হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করেন।
- এর ফলে বাতিস্তাস সরকারের পতন ঘটে এবং ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।
উল্লেখ্য,
- ১৯৬৭ সালে বলিভিয়ার জঙ্গলে গেরিলা যুদ্ধ পরিচালনার সময় সিআইএ (CIA) মদদপুষ্ট বলিভিয়ান সেনাবাহিনীর হাতে তিনি বন্দী হন এবং ৯ অক্টোবর তাঁকে গুলি করে হত্যা করা হয়।
উৎস: i) Britannica.
ii) BBC.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন