প্রথম বিশ্বযুদ্ধের প্রধান ও প্রত্যক্ষ কারণ ছিল কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্দের হত্যাকাণ্ড
সঠিক উত্তর
সঠিক উত্তর: আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্দের হত্যাকাণ্ড
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রথম বিশ্বযুদ্ধের কারণ:
- প্রথম বিশ্বযুদ্ধের প্রধান ও প্রত্যক্ষ কারণ ছিল ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভোতে অস্ট্রিয়া-হাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্দ এবং তাঁর স্ত্রী সোফির হত্যাকাণ্ড।
- এই হত্যাকাণ্ড সংঘটিত করেন বসনীয় সার্ব জাতীয়তাবাদী তরুণ গ্যাভরিলে প্রিন্সিপ।
- এ ঘটনার পর অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর ফলে ইউরোপে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা পারস্পরিক সামরিক জোটগুলো একে একে সংঘাতে জড়িয়ে পড়ে।
- ফলে একটি আঞ্চলিক বিরোধ অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী যুদ্ধে রূপ নেয়। এভাবেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে।
উল্লেখ্য:
- প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান পরোক্ষ কারণ ছিল সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা।
- ১৯শ শতাব্দীর শেষভাগে ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলো আফ্রিকা ও এশিয়ায় উপনিবেশ স্থাপন ও প্রভাব বিস্তারের লক্ষ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে।
- এ সময় জার্মানির দ্রুত উত্থান এবং তার ‘Weltpolitik’ (বিশ্বনীতি) ব্রিটেন ও ফ্রান্সের মতো প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী শক্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।
- একই সঙ্গে ইউরোপজুড়ে সামরিকবাদ বৃদ্ধি পায়; প্রতিটি রাষ্ট্র নিজস্ব সেনাবাহিনী ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে প্রতিযোগিতায় নামে।
- এর ফলে যুদ্ধের পরিবেশ ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি ইউরোপ দুটি শক্তিশালী সামরিক জোটে বিভক্ত হয়ে পড়ে।
- একদিকে জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি ও ইতালির ত্রিপক্ষীয় জোট (Triple Alliance) এবং অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার ত্রিপক্ষীয় আঁতাত (Triple Entente)।
- এই জোটব্যবস্থা এমন পরিস্থিতির সৃষ্টি করে, যেখানে একটি সীমিত আঞ্চলিক সংঘর্ষও সহজেই বৃহৎ আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হতে পারত।
তথ্যসূত্র - History.com & Britannica.com
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন