‘ওয়াশিংটন কনসেনসাস’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জন উইলিয়ামসন
সঠিক উত্তর
সঠিক উত্তর: জন উইলিয়ামসন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ওয়াশিংটন কনসেনসাস:
- ওয়াশিংটন কনসেনসাস (১৯৮৯) অর্থনীতিবিদ জন উইলিয়ামসন প্রস্তাবিত ১০টি অর্থনৈতিক নীতিমালার সমষ্টি।
- এটি মূলত লাতিন আমেরিকার ঋণ সংকট মোকাবিলার জন্য প্রণয়ন করা হয়।
- এটি নব্য-উদারবাদী অর্থনীতির ভিত্তিতে গঠিত।
- এর লক্ষ্য ছিল সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করা।
- এর প্রধান নীতির মধ্যে রয়েছে-
- বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ,
- কর সংস্কার,
- ভর্তুকি হ্রাস,
- বাজারভিত্তিক সুদের হার ও বিনিময় হার নিশ্চিতকরণ,
- বেসরকারীকরণ এবং
- বাণিজ্য ও বিনিয়োগে উদারীকরণ।
- এই নীতিগুলো বাস্তবায়নে আইএমএফ, বিশ্বব্যাংক ও মার্কিন ট্রেজারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- এটি অনেক দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করে।
- তবে এটি ব্যাপক সমালোচনারও শিকার হয়েছে।
- সমালোচকদের মতে, এই নীতিগুলো উন্নয়নশীল দেশগুলোর সামাজিক সুরক্ষা কমিয়ে দিয়েছে এবং ধনী-দরিদ্রের বৈষম্য বাড়িয়ে তুলেছে।
- বিশেষ করে 'এক মাপের নীতি সবার জন্য' প্রয়োগ করার প্রবণতা অনেক দেশের স্থানীয় অর্থনীতির জন্য নেতিবাচক ফল বয়ে এনেছিল।
- এর ফলে পরবর্তীতে 'পোস্ট-ওয়াশিংটন কনসেনসাস' বা 'বেজিং কনসেনসাস'-এর মতো বিকল্প ধারণার উদ্ভব ঘটে।
উৎস: Britannica [link].
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন