‘অশ্বপদ’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অশ্বের পদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: অশ্বের পদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘অশ্বপদ’ শব্দটির ব্যাসবাক্য ‘অশ্বের পদ’।
- এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
• ষষ্ঠী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
- যথা:
- চায়ের বাগান = চাবাগান,
- রাজার পুত্র = রাজপুত্র,
- অশ্বের পদ = অশ্বপদ।
- খেয়ার ঘাট = খেয়াঘাট,
- রাজার পুত্র = রাজপুত্র,
- মাতার সেবা = মাতৃসেবা,
- পত্নীর সহ = পত্নীসহ,
- অহ্নের (দিনের) পূর্বভাগ = পূর্বাহ্ণ,
- পথের অর্ধ = অর্ধপথ,
- মৃগীর শিশু – মৃগশিশু,
- ছাগীর দুগ্ধ = ছাগদুগ্ধ।
- অনুরূপভাবে – ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লীশ্বর, বাঁদরনাচ, পাটক্ষেত, ছবিঘর, ঘোড়দৌড়, শ্বশুরবাড়ি, বিড়ালছানা ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ);
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন