‘ঠকচাচা’ চরিত্রটির স্রষ্টা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্যারীচাঁদ মিত্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্যারীচাঁদ মিত্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ঠকচাচা চরিত্রটি প্যারীচাঁদ মিত্রের সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র।
• ‘আলালের ঘরের দুলাল’:
- আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্রের প্রথম ও উল্লেখযোগ্য গ্রন্থ, যা তিনি ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে রচনা করেন।
- এটি প্রথমে ১৮৫৪ সালে ‘মাসিক পত্রিকা’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরে ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- এ গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি না, তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ একে বাংলা ভাষার প্রথম উপন্যাস বলেন, আবার কেউ মনে করেন এটি পূর্ণাঙ্গ উপন্যাস নয়, বরং উপন্যাসের লক্ষণযুক্ত একটি রচনা। অনেকের মতে, এটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সামাজিক নকশাগুলোর একটি।
- গ্রন্থটিতে তৎকালীন বাবু সমাজের জীবনযাপন, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক অবক্ষয় ও সাংস্কৃতিক বিশৃঙ্খলার চিত্র তুলে ধরা হয়েছে। তবে লেখক আধুনিক ইংরেজি শিক্ষার ইতিবাচক দিকও স্বীকার করেছেন। কাহিনিতে কৌতুকরসের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।
- কাহিনির কেন্দ্রে রয়েছে ধনী বাবুরাম ও তার পুত্র মতিলাল। কুসঙ্গ ও শিক্ষার অভাবে মতিলাল অধঃপতনের দিকে ধাবিত হয় এবং পিতার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলে। পরে দুঃখ-কষ্টের মধ্য দিয়ে তার বোধোদয় ঘটে এবং সে সৎ জীবনে ফিরে আসে।
- ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি চরিত্র জীবন্ত।
- তবে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো মোকাজান মিঞা বা ঠকচাচা।
- চরিত্রটি ধূর্ততা, বৈষয়িক বুদ্ধি ও প্রাণময়তা নিয়ে এ গ্রন্থের সর্বাপেক্ষা জীবন্ত চরিত্র।
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে—
- মতিলাল,
- বাবুরাম,
- বটলর,
- বাঞ্ছারাম,
- বক্রেশ্বর এবং
- ঠকচাচা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন