মেধাবী
Toggle menu

এশিয়া কাপ- ২০২৫ আর্চারিতে ২য় বাংলাদেশি হিসেবে স্বর্ণ জিতেছেন কে?

সঠিক উত্তর
আব্দুর রহমান আলিফ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

এশিয়া কাপ আর্চারি, ২০২৫:
- দীর্ঘ ৬ বছর পর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ।
- গত ২০ জুন রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন।
- ১৯ বছর বয়সী আলিফের এটি প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত সোনা।
- ‎রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে আছেন আলিফ।
- দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে তিনি এশিয়ান পর্যায়ে সোনা জেতার কীর্তি গড়লেন।
- এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন।

উল্লেখ্য,
- উক্ত আসরে মোট ৩০টি পদকের মধ্যে বাংলাদেশের অর্জন একটি সোনা।
- ২ সোনাসহ সর্বোচ্চ ৯টি পদক জিতেছে ভারত।
- ইন্দোনেশিয়া জিতেছে ২টি সোনাসহ দ্বিতীয় সর্বোচ্চ ৫টি পদক।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রুমান সানা
সাইফুর রহমান
আব্দুর রহমান আলিফ সঠিক
সোহানুর রহমান

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড