“আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম”— উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর-এর কোন গল্প থেকে নেওয়া হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হৈমন্তী
সঠিক উত্তর
সঠিক উত্তর: হৈমন্তী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• “আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম”— উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর-এর 'হৈমন্তী’ গল্প থেকে নেওয়া হয়েছে।
-------------
• 'হৈমন্তী’ ছোটগল্প:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘হৈমন্তী’ একটি গুরুত্বপূর্ণ সমাজসমস্যামূলক ছোটগল্প।
- এতে তৎকালীন সমাজের নারীজীবনের সংকট, পারিবারিক দমননীতি এবং সামাজিক মূল্যবোধের দ্বন্দ্ব ফুটে উঠেছে।
- গল্পটি প্রথমে ‘সবুজপত্র’ মাসিক পত্রিকায় প্রকাশিত হয়।
- এই গল্পের প্রধান চরিত্র হৈমন্তী, যার ডাকনাম ছিল শিশির।
- তার স্বামীর নাম ছিল অপু।
- এছাড়াও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গৌরীশংকর, বনমালী প্রমুখ চরিত্র।
--------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
• তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প:
- পোস্টমাস্টার,
- হৈমন্তী,
- কাবুলিওয়ালা
- দেনাপাওনা,
- ছুটি,
- সুভা ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন