মূল বিষয়বস্তুতে যান

'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

সঠিক উত্তর

বিশেষ রূপে

সঠিক উত্তর: বিশেষ রূপে

মেধা যাচাই করুন

সাধারণ জ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করুন

১০টি র‍্যান্ডম প্রশ্ন তাৎক্ষণিক ফলাফল সম্পূর্ণ ফ্রি
কুইজ শুরু করুন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
- উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিভিন্ন শব্দে ব্যবহৃত উপসর্গ:
• বি + ভুঁই = বিভুঁই ('বি' উপসর্গটি 'ভিন্ন' অর্থে ব্যবহৃত)।
• বি + জ্ঞান = বিজ্ঞান ('বি' উপসর্গটি 'বিশেষ' অর্থে ব্যবহৃত)।
• বি + বর্ণ = বিবর্ণ ('বি' উপসর্গটি 'অভাব' অর্থে ব্যবহৃত)।
• বি + চরণ = বিচরণ ('বি' উপসর্গটি 'গতি' অর্থে ব্যবহৃত)।
• বি + কার = বিকার ('বি' উপসর্গটি 'অপ্রকৃতস্থ' অর্থে ব্যবহৃত)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. উত্তম
  2. আতিশয্য
  3. বিশেষ রূপে সঠিক
  4. সাদৃশ্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল