কোন মুসলিম দেশ প্রথম ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: তুরস্ক
সঠিক উত্তর
সঠিক উত্তর: তুরস্ক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
১৯৪৯ সালের মার্চ মাসে ইসরাইলকে প্রথম স্বীকৃতি প্রদানকারী মুসলিম দেশ হলো তুরস্ক।
উল্লেখ্য, আরব দেশগুলোর মধ্যে সবার আগে ১৯৭৯ সালে ইসরাইলকে স্বীকৃতি দেয় মিশর।
• ক্যাম্প ডেভিড চুক্তি:
- পূর্ণ নাম: Camp David Accords.
- চুক্তির ধরন: শান্তি চুক্তি / দ্বিপাক্ষিক সমঝোতা।
- চুক্তির তারিখ: সেপ্টেম্বর ১৭, ১৯৭৮ সাল।
- চুক্তির স্থান: ক্যাম্প ডেভিড, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র (মার্কিন প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র)।
- স্বাক্ষরকারী: মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
Abraham Accords:
• আব্রাহাম চুক্তি (Abraham Accords) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত একাধিক দ্বিপাক্ষিক চুক্তি, যার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা।
• প্রথম চুক্তিগুলো ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ইসরায়েল–সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল–বাহরাইনের মধ্যে স্বাক্ষরিত হয়।
• ২০২০ সালের অক্টোবরে ইসরায়েল ও সুদান সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়। তবে, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সুদানের অভ্যন্তরীণ অস্থিরতা ও গাজা যুদ্ধের কারণে বিলম্বিত হয়।
• ২০২০ সালের ডিসেম্বরে ইসরায়েল ও মরক্কো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
• কাজাখস্তান আব্রাহাম চুক্তির অংশ নয়। ২০২৬ সাল পর্যন্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী দেশটি এই চুক্তিতে যোগ দেয়নি।
উৎস:
i) Britannica.
ii) Friday Times.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন