‘আপন ভালো সবাই চায়’- এ বাক্যে ভালো কোন পদ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিশেষ্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিশেষ্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
‘আপন ভালো সবাই চায়’- এ বাক্যে ভালো বিশেষ্য পদ।
• একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ:
- বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে।
যেমন:
• ভালো:
বিশেষণ রূপে - ভালো বাড়ি পাওয়া কঠিন।
বিশেষ্য রূপে - আপন ভালো সবাই চায়।
• মন্দ:
বিশেষণ রূপে - মন্দ কথা বলতে নেই।
বিশেষ্য রূপে - এখানে কী মন্দটা তুমি দেখলে?
• পুণ্য:
বিশেষণ রূপে - তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।
বিশেষ্য রূপে - পুণ্যে মতি হোক।
• নিশীথ:
বিশেষণ রূপে - নিশীথ রাতে বাজছে বাঁশি।
বিশেষ্য রূপে - গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন