মেধাবী
Toggle menu

'সুরমা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকের চরিত্র?

সঠিক উত্তর
প্রায়শ্চিত্ত

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রায়শ্চিত্ত:
- 'প্রায়শ্চিত্ত' (১৯০৯) 'বউ ঠাকুরানীর হাট' উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত।
- এই নাটকেই ধনঞ্জয় বৈরাগী চরিত্রের আবির্ভাব।
- 'প্রায়শ্চিত্ত'কে বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানবভূমিক নাটক।
- নাটকটি পঞ্চাঙ্কের।
- টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির প্রভাব এবং গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যায় ধনঞ্জয় বৈরাগীর কথা ও কাজে।
- রবীন্দ্রনাথ এ সময় বহু বাউলও বৈষ্ণবের সংস্পর্শে এসেছিলেন।
- সেই প্রভাব ধনঞ্জয় বাউলের মধ্যে আছে।
- অন্য চরিত্রগুলো: সুরমা, উদয়াদিত্য, বিভা ইত্যাদি।
- 'প্রায়শ্চিত্ত' নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ 'পরিত্রাণ' (১৯২৯) নাটক।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- বিসর্জন,
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- রক্তকরবী,
- তাসের দেশ।

অন্যদিকে,
• 'ডাকঘর' নাটকের চরিত্র: সুধা, অমল, ঠাকুর্দা, দৈওয়ালা ইত্যাদি।
• 'রক্তকরবী' নাটকের চরিত্র: নন্দিনী, রঞ্জন ইত্যাদি।
• 'রাজা' নাটকের চরিত্র: রাজা, সুদর্শনা, সুরঙ্গমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

প্রায়শ্চিত্ত সঠিক
ডাকঘর
রক্তকরবী
রাজা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড