মূল বিষয়বস্তুতে যান

মৎস্য আমদানি-রপ্তানিতে ই-সার্টিফিকেশন চালু হয় -

সঠিক উত্তর

২৭ সেপ্টেম্বর, ২০২৩

সঠিক উত্তর: ২৭ সেপ্টেম্বর, ২০২৩

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মৎস্য খাতে 'ই-সার্টিফিকেশন:
- মৎস্য আমদানি-রপ্তানিতে ই-সার্টিফিকেশন চালু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
- ২৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে মৎস্য অধিদপ্তরের আমদানি-রপ্তানি সংক্রান্ত ই-সার্টিফিকেশন এবং ল্যাবরেটরি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য,
- মৎস্য এবং মৎস্যজাত পণ্যের আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজিকরণের লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পের কারিগরি সহায়তায় ই-সার্টিফিকেশন সিস্টেম ও ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।
- এর মাধ্যমে মৎস্য ও মৎস্যজাত উপকরণের আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে ২০টি লাইসেন্স ও সার্টিফিকেট স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে।
- ফলে মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারের কর্মপদ্ধতি এবং প্রক্রিয়া ত্বরান্বিত হবে।
- পাশাপাশি খাদ্যের গুণগতমান ও নিরাপত্তা নিশ্চিত হবে।
- এ উদ্যোগ মৎস্য ও মৎস্যজাত উপকরণের দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা ও গতি বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে।

উৎস: ২৭ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  2. ২৭ সেপ্টেম্বর, ২০২৩ সঠিক
  3. ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  4. ২৯ সেপ্টেম্বর, ২০২৩

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল