মূল বিষয়বস্তুতে যান

হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করলে কী পাওয়া যায়?

সঠিক উত্তর

প্রোটন

সঠিক উত্তর: প্রোটন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গণিত ১ নম্বর

১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- একটি সাধারণ হাইড্রোজেন (1H) পরমাণুর নিউক্লিয়াসে ১ টি প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ১ টি ইলেকট্রন ঘোরে। এই পরমাণুতে কোনো নিউট্রন থাকে না। তাই হাইড্রোজেন পরমাণু থেকে তার একমাত্র ইলেকট্রনটি অপসারণ করলে শুধুমাত্র একটি প্রোটন অবশিষ্ট থাকে (যা H+ আয়ন নামেও পরিচিত)।

মৌলিক কণিকা (Fundamental Particles):
- যেসব অতিক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত হয়, তাদেরকে মৌলিক কণিকা বলা হয়।
- পরমাণু প্রধানত তিনটি মৌলিক কণিকা দ্বারা গঠিত।
যেমন- ১। ইলেকট্রন (Electron), ২। প্রোটন (Proton) ও ৩। নিউট্রন (Neutron)।
- পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।
- ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন শক্তিস্তরে আবর্তন করে।

• ইলেকট্রন (Electron):
- ইলেকট্রন পরমাণুর একটি মৌলিক ও ঋণাত্মক আধানযুক্ত কণিকা।
- সকল মৌলের পরমাণুতে ইলেকট্রন বিদ্যমান থাকে।
- একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় ১/১৮৪০ অংশ।
- ইলেকট্রন একক ঋণাত্মক তড়িৎধর্মী কণিকা।

• প্রোটন (Proton):
- প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত কণিকা।
- সকল মৌলের পরমাণুতে প্রোটন বিদ্যমান থাকে।
- হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক কণিকা পাওয়া যায়, তাকে প্রোটন বলা হয়।
- প্রোটনের ভর প্রায় হাইড্রোজেন পরমাণুর ভরের সমান।

• নিউট্রন (Neutron):
- নিউট্রন হলো আধানহীন বা তড়িৎ নিরপেক্ষ কণিকা।
- ১৯৩২ সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক (James Chadwick) নিউট্রন আবিষ্কার করেন।
- নিউট্রনের ভর প্রায় প্রোটনের ভরের সমান।
- সাধারণত হাইড্রোজেন ছাড়া প্রায় সব মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান থাকে।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রোটন সঠিক
  2. নিউট্রন
  3. পজিট্রন
  4. নিউক্লিয়াস

প্রশ্ন তথ্য

বিষয়
গণিত
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

গণিত বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  2. 2

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

  3. 3

    দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  4. 4

    ২ এর কত শতাংশ ৮ হবে?

  5. 5

    "প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)"

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল