মূল বিষয়বস্তুতে যান

ফিলিস্তিনে রাফাহ শহরকে গাজা থেকে বিচ্ছিন্নকারী সামরিক করিডোরের নাম কী?

সঠিক উত্তর

মোরাগ করিডোর

সঠিক উত্তর: মোরাগ করিডোর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মোরাগ করিডোর:
- ইসরায়েল ২০২৫ সালের এপ্রিল মাসে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি নতুন সামরিক করিডোর নির্মাণ করে, যা রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।
- এই করিডোরটি "মোরাগ করিডোর" নামে পরিচিত।
- যা পূর্বে রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি ইসরায়েলি বসতির নামানুসারে নামকরণ করা হয়েছে।
- ২০২৫ সালের ২ এপ্রিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই করিডোর নির্মাণের ঘোষণা দেন।
- ১২ এপ্রিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) করিডোরটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেয়।
- ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, এই করিডোরের মাধ্যমে হামাসের ওপর চাপ সৃষ্টি করে অবশিষ্ট জিম্মিদের মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে তাদের প্রস্থান নিশ্চিত করা হবে।
- এই করিডোর নির্মাণের ফলে রাফাহ শহর সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে, যা গাজার বাকি অংশ থেকে শহরটিকে বিচ্ছিন্ন করেছে।
- এর ফলে প্রায় ২.৩ মিলিয়ন ফিলিস্তিনি সীমিত এলাকায় আটকে পড়েছেন, এবং খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও মানবিক সহায়তা প্রবাহ ব্যাহত হয়েছে।

তথ্যসূত্র - পত্রিকা রিপোর্ট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মোরাগ করিডোর সঠিক
  2. আল-রশিদ করিডোর
  3. ফিলাডেলফি করিডোর
  4. নেটজারিম করিডোর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল