মেধাবী
Toggle menu

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় কত নং সংশোধনীর মাধ্যমে?

সঠিক উত্তর
ত্রয়োদশ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ১৯৯৬ সালের ২৫ মার্চ জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল উত্থাপিত হয়।
- ২৬শে মার্চ ভোর পর্যন্ত আলোচনার পর ২৭শে মার্চ ২৬৮-০ ভোটে জাতীয় সংসদে ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়।
- ২৮ মার্চ রাষ্ট্রপতি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিলে স্বাক্ষর করেন।
- ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তু ছিলো অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সন্নিবেশ করা।
- তবে পরবর্তীতে হাইকোর্ট ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

তৃতীয়
একাদশ
ত্রয়োদশ সঠিক
পঞ্চদশ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড