মেধাবী
Toggle menu

ফাইল হলো-

সঠিক উত্তর
রেকর্ডের সমষ্টি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রেকর্ড (Record): অনেকগুলাে ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড। সাধারণভাবে পুরাে একটি রাে বা সারিকেই আমরা রেকর্ড হিসেবে বিবেচনা করি। যদি কোনাে টেবিলে গ্রাহকের নাম ও ঠিকানা লিপিবদ্ধ থাকে তবে সে গ্রাহকের নাম ও ঠিকানা মিলে হবে একটি রেকর্ড। এরকম যতজন গ্রাহকের নাম-ঠিকানা একটি টেবিলে লিপিবদ্ধ থাকবে সে টেবিলে ততগুলাে রেকর্ড আছে বলে ধরা হবে।

ফিল্ড (Field): রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হলাে ফিল্ড। রেকর্ডের প্রতিটি উপাদান যেমন- নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদিকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়। প্রতিটি ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে। কলামের একটি সেলের (Cell) ডেটাকে আমরা একটি ফিল্ড হিসেবে ধরি এবং পুরাে কলামটিতে থাকে একই ধরনের ডেটা।

ফাইল (File): এক বা একাধিক রেকর্ড নিয়ে একটি ডেটাবেজ ফাইল তৈরী করা যায়। একটি ফাইলে অসংখ্য রেকর্ড রাখা যায়। তবে, রেকর্ডের সংখ্যা কম হওয়াই ভাল। আবার, রেকর্ড ছাড়া ডেটাবেজ অর্থহীন। ডেটাবেজ ফাইলে রেকর্ড সংযোজন করা যায়। এতে ফাইলের আকার বৃদ্ধি পায়। ফাইল থেকে রেকর্ড মুছা যায়, এতে ফাইলের আকার হ্রাস পায়। কখনো কখনো রেকর্ডকে টাপল (Tuple) বা সারি (Row) বলা যায়।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

সকল অপশন

রেফারেন্স মাত্র

ডেটাবেজের সমষ্টি
রেকর্ডের সমষ্টি সঠিক
উপাত্তের সমষ্টি
উপরের সবকটি

প্রশ্ন তথ্য

বিষয়
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড