"টাকায় কি না হয়"—বাক্যের 'টাকায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: করণ কারকে সপ্তমী বিভক্তি
সঠিক উত্তর
সঠিক উত্তর: করণ কারকে সপ্তমী বিভক্তি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• "টাকায় কি না হয়" বাক্যের 'টাকায়' শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি।
• কারণ:
- যে উপায়, মাধ্যম বা সাহায্যের দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়, তাকে করণ কারক বলে।
- এখানে 'টাকা' কেনার কাজ সম্পন্ন করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে।
- 'টাকা' শব্দের সঙ্গে 'য়' (এ) বিভক্তি যুক্ত হওয়ায় এটি সপ্তমী বিভক্তি হিসেবে গণ্য হয়েছে।
- তাই 'টাকায়' শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি।
-------
অন্যদিকে,
• কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- যেমন -
- সে রোজ সকালে এক প্লেট ভাত খায়।
• কর্তা কারক:
- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে।
- বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক।
- যেমন -
- আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম।
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- যেমন:
- তিলে তেল হয়।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন