মূল বিষয়বস্তুতে যান

‘যখন বৃষ্টি নামল, তখন খুশিরা ছাতা খুঁজতে শুরু করল।'- এটি কোন ধরনের বাক্য?

সঠিক উত্তর

জটিল বাক্য

সঠিক উত্তর: জটিল বাক্য

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- “যখন বৃষ্টি নামল, তখন খুশিরা ছাতা খুঁজতে শুরু করল।” — এটি একটি জটিল বাক্য।
-----------
• জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলা হয়।
- এসব খণ্ডবাক্য সাধারণত সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজকের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে।
- যেমন— যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন ইত্যাদি সাপেক্ষ যোজক ব্যবহার করে প্রধান ও আশ্রিত খণ্ডবাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়।

- “যখন বৃষ্টি নামল, তখন খুশিরা ছাতা খুঁজতে শুরু করল।” — এটি একটি জটিল বাক্য।
- কারণ:
- এই বাক্যে দুটি খণ্ডবাক্য আছে—একটি আশ্রিত খণ্ডবাক্য এবং একটি প্রধান খণ্ডবাক্য।
• আশ্রিত খণ্ডবাক্য: যখন বৃষ্টি নামল — এটি সময় নির্দেশ করে এবং প্রধান বাক্যের ওপর নির্ভরশীল। তাই এটি ক্রিয়াবিশেষণীয় আশ্রিত খণ্ডবাক্য।
• প্রধান খণ্ডবাক্য: তখন ঈশানরা ছাতা খুঁজতে শুরু করল — এটি মূল বক্তব্য প্রকাশ করে।
- সংযোজক: যখন... তখন — এই সংযোজক দুটি খণ্ডবাক্যের মধ্যে সময়গত সম্পর্ক স্থাপন করেছে।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সরল বাক্য
  2. জটিল বাক্য সঠিক
  3. যৌগিক বাক্য
  4. খণ্ড বাক্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল