এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সঠিক উত্তর: গ) ক্লোরোপ্লাস্ট ও ঘ) কোষ প্রাচীর।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
====================
• উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্য:
- উদ্ভিদ কোষের চারদিকে সেলুলোজ নির্মিত জড় কোষ প্রাচীর বিদ্যমান থাকে।
- প্রাণী কোষে কোন কোষ প্রাচীর থাকে না।
উল্লেখ্য,
- কিছু নিম্নশ্রেণির উদ্ভিদ ব্যতীত অধিকাংশ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। ব্যতিক্রম- ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদিতে প্লাস্টিড থাকে না।
- প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না।
- উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার।
- প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন।
- উদ্ভিদ কোষে কোন সেন্ট্রোসোম থাকে না। ব্যতিক্রম- কিছু শৈবাল, মস ও ছত্রাকে সেন্ট্রোসোম থাকে।
- প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে।
- উদ্ভিদ কোষে সাধারণত বড় আকারের এক বা একাধিক কোষ গহ্বর থাকে এবং স্থায়ী।
- প্রাণী কোষে সাধারণত কোন কোষ গহ্বর থাকে না। থাকলেও আকারে ক্ষুদ্রাকৃতির হয় এবং ক্ষণস্থায়ী।
উৎস: জীববিজ্ঞান, ৯ম- ১০ম শ্রেণি।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড