মেধাবী
Toggle menu

সাত বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য‘ আমরা তোমাদের ভুলব না’ কোথায় অবস্থিত?

সঠিক উত্তর
ঢাকা সেনানিবাস

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’:
- বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক হিসেবে বিবেচিত জাতির শ্রেষ্ঠ সন্তান সাত বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’।
- এটি ঢাকা সেনানিবাসের মাটিকাটা মিলিটারি পুলিশ (এমপি) চেকপোস্ট এলাকায় অবস্থিত।
- স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে সর্বোচ্চ আত্মত্যাগকারী ৩০ লাখ শহীদ এবং ৭ জন অকুতোভয় বীরশ্রেষ্ঠের চিরস্মরণীয় অবদান।
- ভাস্কর্যের ‘অর্ধবৃত্তাকার প্রাচীরে’ সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।
- সম্মুখে ‘ফোয়ারা’ নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি।
- ফোয়ারা থেকে প্রাচীর পর্যন্ত সংযুক্ত রেখা ‘সূর্যরশ্মির প্রতীক’, যা দ্বারা নির্দেশ করা হয়েছে বীরশ্রেষ্ঠরা জাতির সূর্যসন্তান এবং তাঁরা সূর্যরশ্মির মতো দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর দিশারি ও অনবদ্য অনুপ্রেরণার উৎস।

উল্লেখ্য,
- ১২ নভেম্বর ২০২৩ তারিখে ‘আমরা তোমাদের ভুলব না’ উন্মোচন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

উৎস: ১৩ নভেম্বর ২০২৩, প্রথম আলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ঢাকা সেনানিবাস সঠিক
মিরপুর, ঢাকা
শাহবাগ, ঢাকা
ধানমন্ডি, ঢাকা

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড