'নবীবংশ' গ্রন্থটির রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সৈয়দ সুলতান
সঠিক উত্তর
সঠিক উত্তর: সৈয়দ সুলতান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'নবীবংশ' গ্রন্থটির রচয়িতা- সৈয়দ সুলতান।
-------
• 'নবীবংশ':
- সৈয়দ সুলতানের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ নবীবংশ।
- এটি হযরত মুহম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক একটি কাব্যগ্রন্থ।
- এবং এটি বাংলা সাহিত্যে ইসলামী ভাবধারার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।
- গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত।
- এতে হিন্দু দেবদেবী ও মুসলিম পয়গম্বরদের উল্লেখ থাকলেও মূলত ইসলামের মাহাত্ম্য বর্ণনাই কবির প্রধান উদ্দেশ্য ছিল।
- এই কাব্যটি পারসি কাব্য কাসাসুল আম্বিয়া অনুসরণে রচিত।
- নবীবংশ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের নাম রসুল চরিত।
- এটি হযরত মুহম্মদের পূর্ণাঙ্গ জীবনীকাব্য হিসেবে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
---------
• সৈয়দ সুলতান:
- সৈয়দ সুলতান ছিলেন মধ্যযুগের অন্যতম উল্লেখযোগ্য মুসলিম কবি।
- তাঁর জীবনকাল আনুমানিক ১৫৫০ থেকে ১৬৪৮ খ্রিষ্টাব্দ।
- তিনি চট্টগ্রামের পটিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যে তিনি বিশেষভাবে পরিচিত তাঁর ধর্মীয় ভাবধারায় সমৃদ্ধ রচনার জন্য।
- সৈয়দ সুলতানের গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে রয়েছে-
- জ্ঞানপ্রদীপ ও জ্ঞানচৌতিশা, যেগুলোতেও ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রাধান্য লক্ষ্য করা যায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন