লুসাই: - লুসাই নৃ-গোষ্ঠী বার্মা থেকে এসেছে বলে ধারণা করা হয়। - তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর বলে পরিচয় দেয়। - বাংলাদেশের রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় ও ভারতের মিজোরামে লুসাইয়ের বসবাস রয়েছে। - বর্তমানে শতভাগ লুসাই খ্রিস্টান ধর্মাবলম্বী। - ধর্মীয় উৎসব পালন ছাড়াও বছরে তারা প্রধান তিনটি উৎসব পালন করে থাকে: ১. চাপচারকূত (বসন্ত উৎসব)। ২. মীমতূত (মৃত আত্মাদের স্মরণে)। ৩. পলকূত (শস্য কাটার উৎসব)।