সরকার কোন প্রতিষ্ঠানের মাধ্যমে 'ট্রেজারি বিল' ইস্যু করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাংলাদেশ ব্যাংক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ট্রেজারি বিল:
- ট্রেজারি বিল এক ধরনের স্বল্পমেয়াদি শর্তহীন সরকারি ঋণপত্র। স্বল্পকালীন বাজেট ঘাটতি মেটানো অথবা অন্যান্য প্রয়োজনে স্বল্পকালীন তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সরকার ট্রেজারি বিল ইস্যু ও বিক্রয় করে। সরকার এ বিলে মেয়াদান্তে তার ধারককে নিঃশর্তভাবে অভিহিত মূল্য ফেরত প্রদানের জন্য অঙ্গীকার করে।
⇒ সাধারণভাবে, সরকারি সিকিউরিটিজসমূহ যেমন ট্রেজারি বিল বা বন্ড (G Sec) সার্বভৌম সরকার কর্তৃক জারিকৃত একটি বিনিময়যোগ্য উপকরণ। এটির দায় সরকার বহন করে। এই ধরনের সিকিউরিটিগুলির মধ্যে স্বল্পমেয়াদি হলো ট্রেজারি বিল, যার মূল মেয়াদ এক বছরের কম এবং দীর্ঘমেয়াদি হলো ট্রেজারি বন্ড যার মেয়াদ এক বছর বা তার বেশি।
⇒ ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে (ট্রেজারি রুলস-১৯৯৮ (পরিশিষ্ট-১, ধারা-৩) এবং বাংলাদেশ ব্যাংক আদেশ-১৯৭২, অনুচ্ছেদ ২০) বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংককে নতুন ঋণ প্রদান এবং সরকারি ঋণ পরিচালনার ক্ষমতা দেয়।
উৎস: বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন