১৯০৬ সালের ১ অক্টোবর ভারতীয় মুসলমানদের ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল আগা খানের নেতৃত্বে সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সাথে সাক্ষাত করেন। তারা মুসলমানদের বিভিন্ন দাবী দাওয়া বড়লাটের নিকট পেশ করে। এটিই সিমলা ডেপুটেশন নামে পরিচিত। অন্যদিকে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় ১৯১১ সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় ১৯১৯ সালে। সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষিত হয় ১৯৩২ সালে। (সূত্র: বাংলাপিডিয়া)