বাংলার নবজাগরণের অগ্রদূত হলেন রাজা রামমোহন রায়। বাঙালিদের মধ্যে তিনিই প্রথম ধর্মীয় ও সামাজিক সংস্কার, আধুনিক শিক্ষার বিস্তার ও আধুনিক ধ্যান ধারণা প্রচলনের মাধ্যমে বাংলায় রেনেসাঁ'র সূত্রপাত করেন। তার পথ অনুসরণ করেই পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, ডিরোজিও প্রমুখ বাংলার রেনেসাঁ'র নেতৃত্ব দেন। তিনি ১৮২৮ সালে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)