মূল বিষয়বস্তুতে যান

বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?

সঠিক উত্তর

পুণ্ড্র

সঠিক উত্তর: পুণ্ড্র

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পুণ্ড্র জনপদ:
- বাংলার সর্বপ্রাচীন ও অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ হলো পুণ্ড্র।
- বর্তমান বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল।
- এর রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর যা বর্তমানে মহাস্থানগড়।
- এটি বাংলার এ পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম নগর-স্থান হিসেবে স্বীকৃত।

• খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের (আনুমানিক) মহাস্থান ব্রাহ্মী লিপিতে উল্লিখিত পুদনগল (পুণ্ড্র নগর) এবং বগুড়া যে অভিন্ন তা একাধিক উৎস থেকে প্রমাণ করা যায়। প্রাচীন এই জনপদের সীমানা চিহ্নিত করে ড. নীহাররঞ্জন রায় লিখেছেন, "পুণ্ড্রবর্ধনের কেন্দ্র বা হৃদয়স্থানের একটি নতুন নাম পাইতেছি দশম শতক হইতে; এ নাম বরেন্দ্র অথবা বরেন্দ্রী।" অর্থাৎ এই প্রাচীন জনপদটি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে দুটো ভিন্ন নামে পরিচিতি লাভ করেছিল। কতিপয় লিপি প্রমাণে এ কথা বলা যায় যে, বরেন্দ্র পুণ্ড্রবর্ধনেরই অংশবিশেষ। মধ্যযুগের মুসলিম ঐতিহাসিকরা বরেন্দ্রিকে বলতেন বরীন্দ্র।

অন্যদিকে,
- সোনারগাঁও: সোনারগাঁও প্রধানত সুলতানী আমলে (বিশেষ করে ফখরুদ্দিন মুবারক শাহ ও গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে) বাংলার রাজধানী ছিল। পরবর্তীতে মোঘল আমলে ১৬১০ সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত এটি পূর্ববঙ্গের একটি প্রধান প্রশাসনিক কেন্দ্র ও ঈশা খাঁ ও তাঁর বংশধরদের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়।


উৎস: i) বাংলাদেশ পর্যটন কর্পোরেশ্ন ওয়েবসাইট।
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
iii) বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সোনারগাঁও
  2. বিক্রমপুর
  3. পুণ্ড্র সঠিক
  4. সুবর্ণচর

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল