মেধাবী
Toggle menu

বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণে নিচের কোন দাবিটি ছিলো না?

সঠিক উত্তর
প্রাদেশিক স্বায়ত্ত্বশাসন বাস্তবায়ন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের টালবাহানার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের ৭ই মার্চ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেন।

৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু চারটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো:

- চলমান সামরিক আইন প্রত্যাহার করা
- সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া
- গণহত্যার তদন্ত করা
- নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

৭ই মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করে।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং দৈনিক ইত্তেফাক)

সকল অপশন

রেফারেন্স মাত্র

গণহত্যার তদন্ত করা
সামরিক আইন প্রত্যাহার করা
প্রাদেশিক স্বায়ত্ত্বশাসন বাস্তবায়ন সঠিক
নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড