মেধাবী
Toggle menu

"রক্ত উৎপল লাজে জলান্তরে বৈসে।
তাম্বুল রাতুল হৈল অধর পরশে।।"- পঙক্তিদ্বয়ের রচয়িতা কে?

সঠিক উত্তর
আলাওল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• "রক্ত উৎপল লাজে জলান্তরে বৈসৈ।
তাম্বুল রাতুল হৈল অধর পরশে।।" - পঙক্তিদ্বয় কবি আলাওলের পদ্মাবতী গ্রন্থের রূপবর্ণনা খণ্ডের অংশ।

পদ্মাবতী:
- পদ্মাবতী কবি আলাওল রচিত ইতিহাসাশ্রিত রোমান্টিক প্রেমকাব্য।
- কবি আলাওল ‘পদ্মাবতী’ গ্রন্থটি আরাকানরাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে ১৬৫১ খ্রিষ্টাব্দে রচনা করেন।
- ‘পদ্মাবতী’ কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য পদুমাবৎ কাহিনি অবলম্বনে রচিত। গ্রন্থতি অনুবাদ হলেও কবি এখানে অনেক মৌলিকতা দেখিয়েছেন।

‘পদ্মাবতী’র রূপবর্ণনা অংশ থেকে কিছু লাইন দেয়া হলো:
সুচারু সুরস অতি রাতুল অধর।
লাজে বিম্ব বান্ধুলি গমন বনান্তর।।
মাণিক্য প্রবাল অতি নীরস কর্কশ।
অধরের অমিল স্রবে এই মহারস।।
‘রক্ত উৎপল লাজে জলান্তরে বৈসৈ।
তাম্বুল রাতুল হৈল অধর পরশে।।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শাহ মুহম্মদ সগীর
কবি নওয়াজিশ খান
আলাওল সঠিক
জ্ঞানদাস

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড