মূল বিষয়বস্তুতে যান

বিশ্বব্যাপী জনসংখ্যা সংক্রান্ত বিষয়, পরিবার পরিকল্পনা এবং মাতৃস্বাস্থ্য নিয়ে জাতিসংঘের কোন সংস্থাটি কাজ করে?

সঠিক উত্তর

UNFPA

সঠিক উত্তর: UNFPA

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিশ্বব্যাপী জনসংখ্যা সংক্রান্ত বিষয়, পরিবার পরিকল্পনা এবং মাতৃস্বাস্থ্য নিয়ে UNFPA সংস্থাটি কাজ করে।

UNFPA:

- UNFPA-এর পূর্ণরূপ হলো United Nations Population Fund (জাতিসংঘ জনসংখ্যা তহবিল)।
- UNFPA ১৯৬৭ সালে একটি ট্রাস্ট ফান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- UNFPA ১৯৬৯ সালে কার্যক্রম শুরু করে।
- ১৯৮৭ সালে সংস্থাটির নাম United Nations Population Fund রাখা হয়, তবে UNFPA সংক্ষিপ্ত রূপ অপরিবর্তিত রাখা হয়।
- দাতা সরকার, আন্তঃসরকারি সংস্থা, বেসরকারি খাত, ফাউন্ডেশন এবং ব্যক্তিদের স্বেচ্ছামূলক অনুদানের মাধ্যমে UNFPA পরিচালিত হয়।
- UNFPA জাতিসংঘ সাধারণ পরিষদের একটি অধীনস্থ সংস্থা।
- সংস্থাটি প্রশাসনিক, আর্থিক ও কর্মসূচিগত বিষয়ে UNDP/UNFPA Executive Board-এর কাছে জবাবদিহি করে।
- UNFPA জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) থেকে নীতিগত নির্দেশনা লাভ করে।
- UNFPA Executive Board ৩৬টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

• UNFPA ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে।

» এর লক্ষ্য হলো:
- প্রতিটি গর্ভধারণ যেন কাঙ্ক্ষিত হয়,
- প্রতিটি প্রসব যেন নিরাপদ হয়,
- প্রতিটি তরুণ-তরুণীর সম্ভাবনা যেন পূর্ণতা পায়, তা নিশ্চিত করা।

UNFPA প্রধান ক্ষেত্রসমূহ:
» মাতৃস্বাস্থ্য ও ধাত্রীবিদ্যা :
- ইউএনএফপিএ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয় এবং নবজাতক ও মাতৃমৃত্যুর হার কমাতে স্বল্প খরচে ও কার্যকর ধাত্রীসেবার জন্য অর্থায়ন করে। এটি প্রসবজনিত আঘাত, যেমন অবস্টেট্রিক ফিস্টুলারও চিকিৎসা করে।

» গর্ভনিরোধ ও পরিবার পরিকল্পনা :
- গর্ভনিরোধকের প্রধান বৈশ্বিক সরবরাহকারী হিসেবে সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বেচ্ছামূলক পরিবার পরিকল্পনা সহায়তার সুযোগ নিশ্চিত করে।

» মানবিক ও সংকটকালীন সহায়তা :
- সংঘাতপূর্ণ অঞ্চল এবং প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায়, ইউএনএফপিএ গর্ভবতী মায়েদের সুরক্ষা নিশ্চিত করতে এবং যৌন সহিংসতা প্রতিরোধ করতে ভ্রাম্যমাণ ক্লিনিক ও ‘নারীবান্ধব স্থান’ স্থাপন করে।

» যুব ক্ষমতায়ন ও শিক্ষা :
- সংস্থাটি বয়সোপযোগী ও পূর্ণাঙ্গ যৌন শিক্ষায় সহায়তা করে এবং বিশ্বব্যাপী যুব নেতৃত্ব উদ্যোগ গড়ে তোলে।
জনসংখ্যা উপাত্ত ও জনমিতি : ইউএনএফপিএ জাতীয় সরকারগুলোকে আদমশুমারি পরিচালনা করতে এবং বার্ধক্য, অভিবাসন ও নগরায়নের মতো জনসংখ্যার প্রবণতা ব্যবস্থাপনার জন্য জনমিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সহায়তা করে।

অন্যদিকে,
- জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ প্রতিটি শিশুর অধিকার রক্ষায় কাজ করে, বিশেষ করে সবচেয়ে সুবিধাবঞ্চিত এবং দুর্গম শিশুদের জন্য।
- WFP (World Food Programme) হলো জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা, যা বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে।
- জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (UN-HABITAT) জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক সামাজিকভাবে ও পরিবেশগতভাবে টেকসই শহর ও নগর উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত।

উৎস: UNFPA, UNICEF, UN-HABITAT,ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. UNICEF
  2. UNFPA সঠিক
  3. WFP
  4. UN-HABITAT

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল