সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন পদটি বিলুপ্ত করা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উপ-রাষ্ট্রপতি
সঠিক উত্তর
সঠিক উত্তর: উপ-রাষ্ট্রপতি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সংবিধানের দ্বাদশ সংশোধনী:
- বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন ১৯৯১ সালের ৬ আগস্ট পাস হয়, যার মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় প্রবর্তিত হয়।
- তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিলটি উত্থাপন করেন
- এ সংশোধনীর মূল প্রতিপাদ্য বিষয় হল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন।
• এ সংশোধনীর প্রধান প্রধান দিক:
- সংসদীয় ব্যবস্থা: রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে পরিবর্তন করে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- প্রধানমন্ত্রীর ক্ষমতা: রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করা হয়। এ সংশোধনীর দ্বারা বাংলাদেশে একজন নামমাত্র রাষ্ট্রপতি ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- রাষ্ট্রপতি নির্বাচন: রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা পরোক্ষ ভোটে নির্বাচিত হওয়ার বিধান করা হয়।
- রাষ্ট্রপতির মেয়াদ: এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির মেয়াদ নির্ধারিত হয়। রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হবেন। একাধিক্রমে তিনি ১০ বছরের বেশি মেয়াদে ক্ষমতায় থাকবেন না।
- উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ: উপরাষ্ট্রপতির পদটি সংবিধান থেকে বাদ দেওয়া হয়। এ সংশোধনীতে বলা হয়, কোন কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পীকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
- গণভোট পদ্ধতি: এ সংশোধনীতে গণভোট পদ্ধতির কথা বলা হয়। দ্বাদশ সংশোধনী দ্বারা কেবল প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ ও ১৪২ সংক্রান্ত কোন সংশোধনী বিল গণভোট আকারে পেশ করার বিধান রাখা হয়।
উৎস: i) BBC.
ii) বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন