জাতিসংঘে কবে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৯৯ সাল
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৯৯ সাল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
২১শে ফেব্রুয়ারির স্বীকৃতি:
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর (UNESCO) প্যারিস ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ইউনেসকোর সেই সভায় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়। ফলে পৃথিবীর সব ভাষাভাষীর কাছে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি স্বীকৃতি পায়। বিশ্বের দরবারে বাংলা ভাষা লাভ করে বিশেষ মর্যাদা। ঠিক পরের বছর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- পরবর্তীতে ২০০২ সালে United Nations General Assembly একটি প্রস্তাবের মাধ্যমে এ ঘোষণাকে স্বাগত জানায়।
উল্লেখ্য,
- ১৬ মে, ২০০৭ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ তার A/RES/61/266 নম্বর প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়, যাতে বিশ্বের সকল ভাষার সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা হয়। একই প্রস্তাবের মাধ্যমে ২০০৮ সালকে ‘আন্তর্জাতিক ভাষা বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়, যার লক্ষ্য ছিল বহুভাষিকতা ও বহুসাংস্কৃতিক চর্চার মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও আন্তর্জাতিক বোঝাপড়া জোরদার করা। এ কর্মসূচির প্রধান সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয় UNESCO-কে।
[প্রশ্নে জাতিসংঘে বলতে ইউনেস্কোর (UNESCO) অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়]
উৎস: i) UN General Assembly ওয়েবসাইট।
ii) UNESCO ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন