রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ নয় কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নষ্টনীড়
সঠিক উত্তর
সঠিক উত্তর: নষ্টনীড়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ নয়- নষ্টনীড়। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ:
- রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ ৫টি।
যথা-
- গল্পগুচ্ছ,
- লিপিকা,
- সে,
- তিনসঙ্গী ও
- গল্পস্বল্প।
অন্যদিকে,
- 'নষ্টনীড়' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প। এটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত। এই গল্পের চরিত্র 'চারুলতা'।
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোটগল্পের জনক বলা হয়।
- তাঁর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয়।
- তিনি 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
উল্লেখ্য,
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্পের সংখ্যা: ১১৯টি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাইভ এমসিকিউ লেকচার।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন