বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে গড়ে ওঠা 'স্পেসসেল' কোন দেশের প্রকল্প?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
স্পেসসেল:
- স্পেসসেল হলো চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একটি স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প।
- এর লক্ষ্য বিশ্বব্যাপী উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান।
- প্রকল্পটি ২০২৩ সালে শাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি (SSST) চালু করে এবং এটি সম্পূর্ণভাবে চীনা অর্থায়নে পরিচালিত।
- ২০৩০ সালের মধ্যে পৃথিবীর নিম্ন কক্ষপথে ১০ হাজারের বেশি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করেছে স্পেসসেল।
- বর্তমানে স্পেসসেলের কক্ষপথে প্রায় ২০০টি সক্রিয় স্যাটেলাইট রয়েছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ এ সংখ্যা ৬৪৮-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটি ১৫ হাজারের বেশি স্যাটেলাইট নিয়ে বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলতে চায়।
- স্পেসসেলের মূল লক্ষ্য হলো ইলন মাস্কের স্টারলিংকের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট বাজারে শক্ত অবস্থান তৈরি করা।
- বিশেষ করে যেসব দেশে রাজনৈতিক বা নীতিগত কারণে স্টারলিংকের কার্যক্রম সীমিত, সেসব দেশকে সম্ভাবনাময় বাজার হিসেবে বেছে নিয়েছে স্পেসসেল।
- ইতোমধ্যে প্রায় ৩০টি দেশের সঙ্গে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আলোচনা করছে প্রতিষ্ঠানটি।
-. ২০২৫ সালে ব্রাজিলে বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি এবং কাজাখস্তানে সহযোগী প্রতিষ্ঠান নিবন্ধনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রসারণ শুরু করেছে স্পেসসেল।
তথ্যসূত্র - যুগান্তর পত্রিকার রিপোর্ট।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন