মূল বিষয়বস্তুতে যান

জৈব-নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি কোনটি?

সঠিক উত্তর

কার্টাগেনা প্রটোকল

সঠিক উত্তর: কার্টাগেনা প্রটোকল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণরূপ The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- প্রটোকলটি ২০০০ সালের ২৯ জানুয়ারি গৃহীত হয় এবং ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর কার্যকর হয়।
- এর প্রধান উদ্দেশ্য হলো জীববৈচিত্র্যকে জীবন্ত পরিবর্তিত জীবের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়া।
- জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহারে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে—এমন জীবন্ত পরিবর্তিত জীবের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণই ছিল আলোচনার মূল বিষয়।

→ উল্লেখ্য:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- কিয়োটো প্রটোকলের বিষয়বস্তু গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাস।

তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কার্টাগেনা প্রটোকল সঠিক
  2. মন্ট্রিল প্রটোকল
  3. বাসেল কনভেনশন
  4. কিয়োটো প্রটোকল

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল