ব্যাংক: - বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। - বাংলাদেশের ব্যাংকসমূহকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে. - সেগুলো হলো: i) তালিকাভুক্ত বা তফসিলি ও ii) অ-তালিকাভুক্ত বা অ-তফসিলি ব্যাংক। - দেশের মোট তফসিলি ব্যাংক: ৬১টি (ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত)। এর মধ্যে – • রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি, • বিশেষায়িত ব্যাংক: ৩টি, • বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি, • বিদেশি ব্যাংক: ৯টি ও • ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান: ৩৬টি। - বাংলাদেশের বৃহত্তম তফসিলি ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। - 'বাংলাদেশ ব্যাংক (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২' অনুসারে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
উৎস: i) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩। ii) বাংলাদেশ ব্যাংক।