• পানি পথের যুদ্ধ: - পানিপথ ভারতের হরিয়ানা রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত। - দিল্লি হতে পানি পথের দূরত্ব- ৯০ কি.মি. - পানি পথে এ পর্যন্ত তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছে। যথা:
• পানি পথের প্রথম যুদ্ধ: - সময়কাল-১৫২৬ খ্রিস্টাব্দ - পক্ষ- বারব বনাম ইব্রাহিম লোদী - ফলাফল- ইব্রাহিম লোদী পরাজিত হন এবং নিহত হন্ - এই যুদ্ধে প্রথম কামানের ব্যাবহার হয়। - এই যুদ্ধের ফলে ভারতে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা লাভ করে এবং দিল্লি সালতানাতের পতন হয়। • পানিপথের দ্বিতীয় যুদ্ধ: - সময়কাল-১৫৫৬ খ্রিস্টাব্দ - পক্ষ - আকবরের সেনাপতি বৈরাম খাঁ বনাম আফগান নেতা হিমু। - ফলাফল - হিমু পরাজিত ও নিহত হন। • পানিপথের তৃতীয় যুদ্ধ: - সময়কাল - ১৪ জানুয়ারি, ১৭৬১ সালে। - আহমদ শাহ আবদালি বনাম মারাঠা। - ফলাফল - মারাঠা বাহিনী পরাজিত হন।
তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।