জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন এবং তিনি কোন দেশের নাগরিক?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ট্রিগভে লাই, নরওয়ে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ট্রিগভে লাই, নরওয়ে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ট্রিগভে লাই (Trygve Lie):
- জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের ট্রিগভে লাই (Trygve Lie)।
- তিনি ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
- ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদ তাঁকে প্রথম মহাসচিব হিসেবে নির্বাচিত করে।
- তাঁর সময়েই ফিলিস্তিন ইস্যু, ইজরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং কোরীয় যুদ্ধের মতো বড় বড় বৈশ্বিক সংকটের শুরু হয়েছিল।
- ১৯৫২ সালের ১০ নভেম্বর তিনি পদত্যাগ করেন (মূলত সোভিয়েত ইউনিয়নের সাথে রাজনৈতিক দূরত্বের কারণে)।
• জাতিসংঘের সাবেক মহাসচিববৃন্দ :
- প্রথম : ট্রাইগভে লাই (নরওয়ে)
- দ্বিতীয় : দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)
- তৃতীয় : উ থান্ট (মিয়ানমার)
- চতুর্থ : কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া)
- পঞ্চম : জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
- ষষ্ঠ : ড. বুট্রোস ঘালি (মিশর)
- সপ্তম : কফি আনান (ঘানা)
- অষ্টম : বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
- নবম: অ্যান্তোনিও গুতেরেস ।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন