খনার বচন কি সংক্রান্ত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃষি
সঠিক উত্তর
সঠিক উত্তর: কৃষি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• খনার বচন কৃষি সংক্রান্ত।
----------
• খনার বচন:
- খনার বচন হলো মূলত কৃষি, জ্যোতিষ, এবং জীবনযাপন সম্পর্কিত উপদেশমূলক ছড়া বা উক্তি।
- আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে একজন জ্যোতির্বিদ্যায় পারদর্শী বাঙালি নারী খনা এই বচনগুলো রচনা করেন।
- খনার বচন রচয়িতার প্রকৃত নাম লীলাবতী।
- 'খনার বচন'- এর মূলভাব: শুদ্ধ জীবনযাপন রীতি।
- ইংরেজির saying বা proverb এবং বাংলার প্রবাদর সঙ্গে এর মিল থাকলেও, খনার বচনের তাৎপর্য আরও বিস্তৃত ও ভিন্ন।
- সাধারণত বিধিবিধান, নীতি ও উপদেশমূলক বাক্যকে বচন বলা হয়। যেমন: গুরুর বচন, মহাপুরুষের বচন ইত্যাদি।
- বাংলায় ডাক ও খনার উক্তি বচনের উৎকৃষ্ট উদাহরণ।
- খনার বচন যে চমৎকার কবিতাও তার প্রমাণ উদ্ধৃত নমুনা থেকে পাওয়া যাবে:
শ্যামাঙ্গী সুকেশী তনু লোমরাজি কান্তা,
সুভুরু সুশীলা কিম্বা সুগতি সুদন্তা।
মধ্য ক্ষীণা যদি হয় পঙ্কজনয়নী,
কুলহীনা হইলেও বরেষ্ট দায়িনী।
কুদন্তা অথবা হয় অধিক ব্যাপিকা,
পিঙ্গল লোচনা অঙ্গ ষষ্ঠী সলোমিকা।
মধুগুষ্টা যদি হয় রাজার বালিকা,
কুলে শ্রেষ্ঠা হইলেও অরিষ্ট দায়িকা।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন