কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় শাসন ব্যবস্থা পুনরায় প্রবর্তিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দ্বাদশ সংশোধনী
সঠিক উত্তর
সঠিক উত্তর: দ্বাদশ সংশোধনী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন:
- বাংলাদেশে পুনরায় সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় ১৯৯১ সালে।
- বাংলাদেশের মূল সংবিধান ছিল সংসদীয় শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে। ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এটি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করা হয়।
- ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক এইচ. এম. এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নির্বাচনের পর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংসদীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা হয়।
- ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল পাসের মাধ্যমে সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তিত হয়।
তথ্যসূত্র: বিবিসি, প্রথম আলো ও আইন মন্ত্রণালয়।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন