• পরাগায়ন দুইপ্রকার। যথা- স্ব-পরাগায়ন এবং পর-পরাগায়ন। • স্ব-পরাগায়ন: -একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্ব-পরাগায়ন বলা হয়। - সরিষা, ধুতুরা, শিম, কুমড়া ইত্যাদি উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে।
• পর-পরাগায়ন: - একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলে। - শিমুল, পেঁপে, আম ইত্যাদি গাছের ফুলে পর-পরাগায়ন হতে দেখা যায়।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।