আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ-
সঠিক উত্তর
সঠিক উত্তর: রাশিয়া
সঠিক উত্তর
সঠিক উত্তর: রাশিয়া
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া।
রাশিয়া:
- আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান। এর উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে কাস্পিয়ান সাগর ও ককেশাস পর্বতমালা।
- আয়তন: ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ২৪২ বর্গকিলোমিটার।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ান ফেডারেশন গঠিত হয়।
- সীমান্তবর্তী দেশ: ১৪টি।
- রাজধানী: মস্কো।
- মুদ্রা: রুশ রুবল।
- বর্তমান প্রেসিডেন্ট: ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
- আইনসভা: দ্বিকক্ষ বিশিষ্ট। নাম: ফেডারেল অ্যাসেম্বলি: কাউন্সিল অব দ্য ফেডারেশন (উচ্চকক্ষ), স্টেট ডুমা (নিম্নকক্ষ)।
অন্যদিকে,
- কানাডা: আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। উত্তর আমেরিকা অঞ্চলের এ দেশটির আয়তন ৯৯ লাখ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলোমিটার।
- চীন: চীন আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। এর আয়তন ৯৫ লাখ ৯৬ হাজার ৯৬০ বর্গকিলোমিটার।
- যুক্তরাষ্ট্র: তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান চতুর্থ। এর আয়তন ৯৫ লাখ ২৫ হাজার ৬৭ বর্গকিলোমিটার।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন