মানব হৃদ্যন্ত্রের প্রাকৃতিক পেসমেকার হিসেবে নিচের কোন গঠনটি কাজ করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: SA নোড
সঠিক উত্তর
সঠিক উত্তর: SA নোড
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সঠিক উত্তর: ঘ) SA নোড।
• SA নোড:
SA নোডের পূর্ণরূপ হলো Sinoatrial Node। এটি হৃৎপিণ্ডের ডান অলিন্দের প্রাচীরে অবস্থিত একটি বিশেষায়িত পেশিগুচ্ছ। SA নোড থেকে নির্দিষ্ট বিরতিতে স্বতঃস্ফূর্ত বৈদ্যুতিক উদ্দীপনা সৃষ্টি হয়, যা হৃদ্পেশির সংকোচন শুরু করে এবং হৃদ্স্পন্দনের স্বাভাবিক ছন্দ ও হার নিয়ন্ত্রণ করে। এ কারণে SA নোডকে মানব হৃদ্যন্ত্রের প্রাকৃতিক পেসমেকার বলা হয়।
• অন্যান্য অপশন:
ক) পারকিঞ্জি তন্তু — বৈদ্যুতিক উদ্দীপনা নিলয়ের পেশিতে দ্রুত ছড়িয়ে দিয়ে নিলয়ের সমন্বিত সংকোচনে সহায়তা করে।
খ) হিজের বান্ডল — AV নোড থেকে বৈদ্যুতিক উদ্দীপনা নিলয়ের দিকে পরিবহন করে।
গ) AV নোড — অলিন্দ থেকে আগত বৈদ্যুতিক উদ্দীপনাকে সাময়িকভাবে বিলম্বিত করে নিলয়ের দিকে প্রেরণ করে।
উৎস: NCTB, বিজ্ঞান, নবম–দশম শ্রেণি ও Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন