মূল বিষয়বস্তুতে যান

‘বাঙালী ও বাঙলা সাহিত্য' কী ধরনের সাহিত্যকর্ম?

সঠিক উত্তর

প্রবন্ধ

সঠিক উত্তর: প্রবন্ধ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'বাঙালী ও বাঙলা সাহিত্য':
- আহমদ শরীফ রচিত বাঙালী ও বাঙলা সাহিত্য মূলত মধ্যযুগীয় বাংলা সাহিত্য, বাঙালির সাংস্কৃতিক ইতিহাস, সমাজ ও জাতিসত্তার বিবর্তন নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। এতে মধ্যযুগের সাহিত্য এবং সামাজিক ইতিহাসের অনন্য দলিল উপস্থাপন করা হয়েছে। এখানে বাঙালির নৃ-তাত্ত্বিক ঐতিহ্য, ভাষা, এবং সাহিত্যের রূপ ও রসের ধারাকে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে।
-------------------------------
• আহমদ শরীফ:
- আহমদ শরীফ ছিলেন একজন খ্যাতিমান শিক্ষাবিদ, চিন্তাবিদ ও লেখক।
- তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গবেষক হিসেবে সুপরিচিত।
- তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সুচক্রদন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর চাচা ছিলেন প্রখ্যাত পুথি সংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ।

- আবদুল করিম সাহিত্যবিশারদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায় ছয়শ পুথি দান করেন।
- এই পুথিগুলিকে ভিত্তি করেই আহমদ শরীফের গবেষণাজীবনের সূচনা হয়।
- অল্প সময়ের মধ্যেই তিনি পুথিপাঠে অসাধারণ পারদর্শিতা অর্জন করেন এবং আজীবন পুথি-গবেষণায় নিয়োজিত থাকেন।
- তিনি বহু গুরুত্বপূর্ণ পুথি সম্পাদনা করেন, যা বাংলা সাহিত্যের গবেষণাক্ষেত্রে মূল্যবান সংযোজন।
- বাংলা একাডেমীর প্রথম প্রকাশিত গ্রন্থও তাঁর সম্পাদিত—ষোড়শ শতকের কবি দৌলত উজির বাহরাম খাঁ রচিত লায়লী–মজনু, যা তাঁর গবেষণাসাধনার একটি উজ্জ্বল নিদর্শন।

- তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ-গবেষণা গ্রন্থ:
- ‘বাঙালি ও বাঙলা সাহিত্য'
- কালের দর্পণে স্বদেশ,
- বাঙালীর চিন্তা-চেতনার বিবর্তন ধারা
- বিশ শতকের বাঙালী,
- বিচিত চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- জীবনে সমাজে সাহিত্যে,
- যুগ যন্ত্রণা,
- বাঙালী ও বাঙলা সাহিত্য,
- সাহিত্য ও সংস্কৃতি চিন্তা
- বিশ্বাসবাদ বিজ্ঞানবাদ যুক্তিবাদ মৌলবাদ ইত্যাদি।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রবন্ধ সঠিক
  2. উপন্যাস
  3. ছোটগল্প
  4. কাব্যগ্রন্থ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল